প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর বৈঠক

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৮ ফেব্রুয়ারি) : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে সফররত মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে শপথগ্রহণ অনুষ্ঠানের পর এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের পর মালদ্বীপের প্রেসিডেন্ট ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপিকে অভিনন্দন জানিয়ে নিজের এক্স হ্যান্ডলে এক পোস্টে মোহামেদ মুইজ্জু লিখেছেন, ‘আজ ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার নেতৃত্বাধীন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান প্রত্যক্ষ করতে পেরে আমি আনন্দিত। নবগঠিত সরকারকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছি। মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যকার ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে, এমন প্রত্যাশা ব্যক্ত করছি।’

তিনি দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা এবং বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য মালদ্বীপ সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

দুই নেতা বাণিজ্য ও বিনিয়োগ, স্বাস্থ্য সহযোগিতা, পরিবেশগত সহযোগিতা, উচ্চশিক্ষা এবং উন্নত বিমান যোগাযোগসহ সহযোগিতা বৃদ্ধির জন্য বিস্তৃত ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ