গুগল ডেটা সেন্টার: ১৭ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ
আইটি ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৮ নভেম্বর): এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের প্রতিযোগিতায় নিজেদের অবস্থান পোক্ত করতে যুক্তরাষ্ট্রের ওয়াইওমিং অঙ্গরাজ্যে ১৭ বিলিয়ন বা ১,৭০০ কোটি ডলার ব্যয়ে একটি নতুন ডেটা সেন্টার গড়ার উদ্যোগ নিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল।
সাম্প্রতিক মার্কিন নির্বাচনে প্রায় একচল্লিশটি স্থানীয় জনমতের বেশিরভাগটিতেই ডেটা সেন্টার সম্প্রসারণের বিপক্ষে অবস্থান নেন ভোটাররা। এমন এক সামাজিক ও রাজনৈতিক বিরোধিতার আবহেই রিপাবলিকান অধ্যুষিত ওয়াইওমিঙে এই মেগা প্রকল্প বাস্তবায়নের ঘোষণা আসলো।
এই যৌথ উদ্যোগে গুগল ছাড়াও অংশীদার হিসেবে রয়েছে রিলেটেড ডিজিটাল, আমেরিকান ইলেকট্রিক পাওয়ার এবং ব্ল্যাক হিলস এনার্জি। এছাড়া, প্রকল্পটিতে ৭০২ মেগাওয়াট সক্ষমতার ফুয়েল-সেল প্রযুক্তি সরবরাহ করবে প্রখ্যাত প্রতিষ্ঠান ‘ব্লুম এনার্জি’।
ওদিকে কঠোর রাজনৈতিক বিধিমালা বা বিধিনিষেধের আশঙ্কায় সম্প্রতি টেক্সাসে এআই ক্লাউড সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এনস্কেলের সাথে নিজেদের চুক্তি নবায়ন করেনি মাইক্রোসফট। ভবিষ্যতে স্থানীয় পর্যায়ে এ ধরনের কড়াকড়ি আরোপ হতে পারে—এমন গুঞ্জনে শেয়ার বাজারে ব্লুম এনার্জির শেয়ারের দর পতন ঘটে ১৪ শতাংশেরও বেশি।
মনোয়ারুল হক/
