হামের উপসর্গে আরও ৪ জনের প্রাণহানি

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৬ নভেম্বর): দেশে হাম সংক্রমণ এবং উপসর্গজনিত মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। সবশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও চারজন প্রাণ হারিয়েছেন। একই সময়ের ব্যবধানে ১ হাজার ৬৮২ জনের দেহে হাম ও এর উপসর্গ শনাক্ত করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য তুলে ধরা হয়।

বুলেটিনে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মৃত্যুবরণকারী চারজনই ঢাকা বিভাগের বাসিন্দা ছিলেন। এই নিয়ে চলতি বছরে হাম এবং উপসর্গজনিত কারণে মোট মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ১ হাজার ৩১৮ জনে। মৃতদের মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিলেন ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ২১৩ জন।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বাধিক ৬৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি চট্টগ্রামে ২৬৯ জন, সিলেটে ২৫২ জন, বরিশালে ১৭২ জন, খুলনায় ১৩২ জন, ময়মনসিংহে ৭৯ জন, রাজশাহীতে ৫৩ জন এবং রংপুর বিভাগে ৩২ জন রোগী চিকিৎসাধীন হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৯ হাজার ৫৬৯ জনে। এর ভেতর নমুনা পরীক্ষায় নিশ্চিতভাবে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৫ হাজার ৪৪২ জন।

এই একই সময়কালে হামের উপসর্গ নিয়ে দেশের নানা হাসপাতালে মোট ২ লাখ ২২ হাজার ৯৪৪ জন রোগী ভর্তি হন। তাদের মধ্য থেকে প্রয়োজনীয় চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১৩ হাজার ৮৭০ জন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ