হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৪ নভেম্বর): দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১ হাজার ২৮৩ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে ৬৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত তথ্যের হিসাব তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি তিনজন করে মারা গেছে ঢাকা ও সিলেট বিভাগে। এ ছাড়া বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে। তবে এর আগের ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২৫৬ জন।

হামের উপসর্গ নিয়ে বিভাগভিত্তিক মৃত্যুর হিসাবে সবচেয়ে এগিয়ে ঢাকা। এ বিভাগে মারা গেছে ৫৬৩ জন। এরপর সিলেটে ২২৫ জন, চট্টগ্রামে ১২৯ জন, ময়মনসিংহে ৯৫ জন, রাজশাহীতে ৯৩ জন, বরিশালে ৭১ জন, খুলনায় ৬২ জন এবং রংপুরে ১৮ জনের মৃত্যু হয়েছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ