হামের সংক্রমণে আরও ৭ প্রাণহানি

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৯ নভেম্বর): দেশে হামের প্রকোপে মৃত্যু অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৩০ জন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৯৫ জন। আর সন্দেহজনক হামরোগী হিসেবে শনাক্ত হয়েছে ১ হাজার ২৩৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৩ হাজার ৪০৮। একই সময়ে নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা ২৫ হাজার ৮৮১ জন।

এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২৬ হাজার ৪৬৯ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১৭ হাজার ৫৪০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও সন্দেহজনক হামে মোট ১ হাজার ৩৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে মারা গেছে ১ হাজার ২৩১ জন। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০৫ জনের।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ