৩ পারমাণবিক শক্তিধর দেশের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (১৯ নভেম্বর): চীনের শেনজেনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে।
বৈঠকের সূচনা বক্তব্যে ট্রাম্প বলেন, পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে একই টেবিলে বসতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন।
বৃহস্পতিবারের (১৯ নভেম্বর) বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হবে।
ট্রাম্প বলেন, ‘আমরা রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজ এই তিন দেশের মধ্যে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।’
ত্রিপক্ষীয় বৈঠকের আগে ট্রাম্প পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন।
ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, পুতিনের সঙ্গে বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে পুতিনকে বেশ ‘চমৎকার’ মেজাজে দেখা গেছে বলেও জানিয়েছে ক্রেমলিন।
এরপর শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে জমকালো অভ্যর্থনার জন্য তাকে ধন্যবাদ জানান ট্রাম্প। একই সঙ্গে পুতিনকে নিয়ে অনুষ্ঠেয় ত্রিপক্ষীয় বৈঠক সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ট্রাম্প বলেন, ‘আমরা রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধের অবসানে উভয় পক্ষকে সহায়তা করতে চাই। আমি চাই, এই যুদ্ধের অবসান হোক। আমার মনে হয়, আমি আমাদের উভয়ের পক্ষ থেকেই এ কথা বলতে পারি।’ সূত্র: এনডিটিভি
মনোয়ারুল হক/
