চতুর্থ দিন শেষে পরাজয়ের শঙ্কায় টাইগাররা
ক্রীড়া ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৮ নভেম্বর): প্রথম ইনিংসে বাংলাদেশের বিপর্যয় সামাল দিয়েছেন তাওহীদ হৃদয় এবং লিটন দাস। দুজনেই তুলে নেন সেঞ্চুরি এবং বাংলাদেশকে দাঁড় করায় ৪০০ রানে। তারপরও প্রথম ইনিংস শেষে দক্ষিণ আফ্রিকা পেয়েছে ১৫৭ রানের লিড। এর জবাব দিতে ফের ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টিম টাইগার্স।
আজ (১৮ নভেম্বর) চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১০০ রান। অপরাজিত আছেন লিটন দাস (৫) এবং মুশফিকুর রহিম (১২)।
৩ উইকেটে ৫৮ রান নিয়ে তৃতীয় সেশন শুরু করেছিল বাংলাদেশ। মাঠে নেমে স্বভাবসুলভ ব্যাটিংয়ে এগোচ্ছিলেন হৃদয়। কিন্তু তাদের বেশিদূর যেতে দেননি কাগিসো রাবাদা। কিপার রিকেলটনের ক্যাচ বানান তাকে। ২৩ বল খেলে ৩ চারে ২৩ রান করেন হৃদয়।
তার আগে সাইমন হারমারে শিকার হন অভিষেক টেস্ট খেলতে নামা মাহফিজুল ইসলাম। প্রথম ইনিংসে গোল্ডেন ডাক মারা এই ওপেনার করেন ৩২ রান। এদিনও বাগড়া দেয় বৃষ্টি। আকাশের কান্নায় নির্ধারিত সময়ের আগেই শেষ হয় দিনের খেলা।
মনোয়ারুল হক/
