অভিনেতা সোহেল খান আর নেই

বিনোদন ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৪ নভেম্বর): মারা গেছেন অভিনেতা সোহেল খান। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয় তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

বগুড়ায় মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘নসীব’ চলচ্চিত্রের দৃশ্যধারণে অংশ নিচ্ছিলেন সোহেল খান। সেখানেই হঠাৎ শারীরিক অসুস্থতা বোধ করেন তিনি। তাৎক্ষণিকভাবে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

সোহেল খানের প্রয়াণের সংবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, ‘একসঙ্গে শুটিং। বগুড়ার হোটেল মম ইন এ। সিনেমার নাম “নসীব”। ড্রেস ছিল সাদা শার্ট সাদা প্যান্ট। পুরোটাই সাদা। ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য রেডি হল। গাড়ি নিচে দাঁড়ানো। প্রোডাকশন বয় ওপরে উঠল । রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান। হ্যাঁ আমাদের অভিনেতা সোহেল খান। তারপর মুখ থেকে রক্ত। সবাই ভাবল কিছুক্ষণ আগে ড্রাগন ফল খেয়েছিল। মনে হয় তার প্রতিক্রিয়া। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হল। হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করল। প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই।’

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ