চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার প্রথম রোজা
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৮ ফেব্রুয়ারি) : দেশের আকাশে আজ বুধবার চাঁদ দেখা গেলে আগামীকাল বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে। আজ চাঁদ দেখা না গেলে শুক্রবার থেকে রোজা শুরু হবে। এ বিষয়ে আজ সন্ধ্যা ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ধ্যা ৬টায় ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে এ সভা হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী। যদি দেশের আকাশে আজ চাঁদ দেখা যায় সেক্ষেত্রে সেহরির সময় শেষ হবে ৫টা ১২ মিনিটে। এদিকে সৌদি আরবে আজ থেকে রোজা শুরু হয়েছে।
বিজ্ঞপ্তিতে দেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এ ছাড়া সরাসরি জানাতে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে কল করতে অনুরোধ জানানো হয়েছে।
মনোয়ারুল হক/
