পবিত্র ইস্টার সানডে আজ

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৫ এপ্রিল) : যিশুখ্রিষ্টের পুনরুত্থান স্মরণে আজ রবিবার সারা দেশে পবিত্র ইস্টার সানডে উদযাপিত হচ্ছে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, গুড ফ্রাইডেতে ক্রুশবিদ্ধ হওয়ার তৃতীয় দিনে যিশু খ্রিস্ট মৃত্যুঞ্জয়ী হয়ে ফিরে এসেছিলেন।

দিনের শুরুতে ঢাকার রমনা ক্যাথেড্রাল চার্চসহ দেশের সব গির্জায় বিশেষ উপাসনা ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। ভক্তরা দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করছেন। নতুন জীবনের প্রতীক হিসেবে শিশুরা রঙিন ডিম বা ‘ইস্টার এগ’ বিনিময় করছে। দিনটি উপলক্ষে গির্জাগুলোতে বিশেষ আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

পবিত্র ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। এক বিবৃতিতে সংগঠনের সভাপতিত্রয় ড. নিমচন্দ্র ভৌমিক, নির্মল রোজারিও, ঊষাতন তালুকদার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ বলেন, ‘ইস্টার সানডে যিশু খ্রিস্টের পুনরুত্থানের পবিত্র স্মারক। এটি মানবজাতির জন্য ত্যাগ, ক্ষমা ও আশার মহান বাণী বহন করে।’

বিবৃতিতে নেতারা ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে ইস্টার সানডে উপলক্ষে এক দিনের সরকারি ছুটি ঘোষণার জন্য সরকারের কাছে আবেদন জানান তারা।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ