যেসব উপজেলায় হামের টিকা দেওয়া হবে আজ

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৫ এপ্রিল) : সারা দেশে হামের ব্যাপক সংক্রমণের প্রেক্ষাপটে আজ (৫ এপ্রিল) থেকে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় একযোগে শুরু হচ্ছে হামের টিকাদান কার্যক্রম। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের অগ্রাধিকার দিয়ে এই কর্মসূচি চালানো হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

প্রাথমিকভাবে ১৮টি জেলায় এই টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা আগামীকাল সকাল ৯টা থেকে টিকা কার্যক্রম শুরু করতে যাচ্ছি। চিহ্নিত করা হয়েছে সবচেয়ে বেশি আক্রমণ কোথায়। অগ্রাধিকার ভিত্তিতে ১৮টি জেলার ৩০টি উপজেলায় আমরা প্রাথমিকভাবে এই টিকা কার্যক্রম শুরু করতে যাচ্ছি। প্রথম পর্যায়ে ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় কার্যক্রম শুরু হলেও ধীরে ধীরে সারা দেশে সম্প্রসারণ করা হবে। ঈদুল আজহার আগেই পুরো কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা আছে।’

আজ থেকে হামের টিকা পাওয়া যাবে দেশের ১৮ জেলার নিচের ৩০টি উপজেলায়:

ঢাকা: নবাবগঞ্জ উপজেলা
গাজীপুর: সদর উপজেলা
মুন্সিগঞ্জ: পৌরসভা ও সদর উপজেলা, লৌহজং উপজেলা, শ্রীনগর উপজেলা
রাজশাহী: গোদাগাড়ী উপজেলা
বরিশাল: মেহেন্দিগঞ্জ উপজেলা, বাকেরগঞ্জ উপজেলা
ঝালকাঠি: নলছিটি উপজেলা
বগুড়া: পৌরসভা, সদর উপজেলা
চাঁদপুর: পৌরসভা, সদর উপজেলা, হাইমচর উপজেলা
যশোর: পৌরসভা, সদর উপজেলা
নাটোর: পৌরসভা, সদর উপজেলা
চাঁপাইনবাবগঞ্জ: পৌরসভা, সদর উপজেলা, শিবগঞ্জ উপজেলা, ভোলাহাট উপজেলা
মাদারীপুর: পৌরসভা ও সদর উপজেলা
শরীয়তপুর: জাজিরা উপজেলা
পাবনা: পৌরসভা ও সদর উপজেলা, ঈশ্বরদী উপজেলা, আটঘরিয়া উপজেলা, বেড়া উপজেলা
ময়মনসিংহ: সদর উপজেলা, ত্রিশাল উপজেলা, তারাকান্দা উপজেলা
কক্সবাজার: মহেশখালী উপজেলা, রামু উপজেলা
নেত্রোকোনা: আটপাড়া উপজেলা
নওগাঁ: পোরশা উপজেলা

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ