যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৪ নভেম্বর): প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিন বাহিনীর সম্মিলিত এই সামরিক মহড়া আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সামর্থ্য ও সক্ষমতাকে উজ্জ্বলভাবে তুলে ধরবে।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সামরিক বাহিনীর পথচলায় আজ এক নতুন অধ্যায়ের সূচনা হলো। দেশের ইতিহাসে এই প্রথম তিন বাহিনীর স্পেশাল ফোর্সের যৌথ অংশগ্রহণে আয়োজিত সামরিক মহড়া প্রত্যক্ষ করতে পেরে তিনি ব্যক্তিগতভাবে গভীর গর্ববোধ করছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের এই মহড়া বিশ্ববাসীর কাছে একটি সুস্পষ্ট বার্তা পৌঁছে দেবে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুশৃঙ্খল, পেশাদার এবং যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত।’ আজ নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১-এ বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পর্যবেক্ষণকালে তিনি এসব বক্তব্য দেন।

তিনি আরও বলেন, জাতির ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যরা একযোগে অংশ নিয়ে এই যৌথ সামরিক মহড়া সফলভাবে সম্পন্ন করেছেন, যা দেশের সামরিক ইতিহাসে এক অনন্য মাইলফলক হয়ে থাকবে। প্রধানমন্ত্রী জানান, আজকের এই আয়োজনের নেপথ্যে রয়েছে সুদূরপ্রসারী পরিকল্পনা; পাশাপাশি এটি সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকারের দৃঢ় অঙ্গীকারেরই বহিঃপ্রকাশ।

তার মতে, এ ধরনের সম্মিলিত অনুশীলন সশস্ত্র বাহিনীর আন্তঃসমন্বয়, পেশাগত দক্ষতা ও সক্ষমতাকে আরও শক্তিশালী করবে। এর ফলে যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বাহিনীগুলোর প্রস্তুতিও আরও শাণিত ও কার্যকর হয়ে উঠবে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ