শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক-সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর 

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৭ নভেম্বর): শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা, তাদের খোঁজ-খবর নেওয়া এবং পারস্পরিক সহযোগিতা ও ভাগাভাগির মানসিকতা তৈরিতে উৎসাহ দিতে ব্যতিক্রমী সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশুদের সঙ্গে কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এসব তথ্য জানান।

তিনি জানান, নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার হিসেবে তুলে দেন প্রধানমন্ত্রী।

শিশুদের সঙ্গে আলাপচারিতার একপর্যায়ে সবাই সমানভাবে খেলাধুলার সুযোগ পাচ্ছে কি না কিংবা কেউ বাদ পড়ছে কি না, সে বিষয়েও খোঁজ-খবর নেন তিনি।

পাশাপাশি নিজেদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে খেলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। একজনের খেলার সামগ্রী অন্যরাও যেন ব্যবহার করতে পারে, সে বিষয়ে উপস্থিত শিশুদের উৎসাহিত করেন তিনি।

মূলত এই উদ্যোগের মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক, সহযোগিতা এবং নিজেদের আনন্দ ও সামগ্রী ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা গড়ে তোলার বার্তা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সূত্র: বাসস

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ