প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৮ ফেব্রুয়ারি) : জাতির উদ্দেশ্যে আজ সন্ধ্যা ৭টায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
বিটিভিসহ সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে ভাষণটি প্রচার করা হবে।
দুপুর ১২টার দিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিসভার সদস্যরা।
এর আগে বেলা ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান।
এছাড়া আজ মন্ত্রিপরিষদ ও সচিবদের সঙ্গে সভা করবেন প্রধানমন্ত্রী।
মনোয়ারুল হক/
