অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফরে ঢাকা ছেড়েছেন সেনাপ্রধান

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৪ অক্টোবর): নয় দিনের এক সরকারি সফরে অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (৩ অক্টোবর) তিনি এই কূটনৈতিক ও সামরিক সফরে রওনা হন।

রবিবার (৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সফরের শুরুতেই তিনি অস্ট্রেলিয়ার পার্থ শহরে পৌঁছাবেন এবং সেখানে অনুষ্ঠিত হতে যাওয়া ‘দ্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬’-এ যোগ দেবেন। এছাড়া মেলবোর্নের স্বনামধন্য ডিকিন ইউনিভার্সিটি ঘুরে দেখারও কথা রয়েছে তাঁর।

অস্ট্রেলিয়া পর্ব শেষ করে তিনি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে যাবেন। সেখানে তিনি যোগ দেবেন ‘অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি (এইউএসএ) অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশন’-এ।

এই বিদেশ সফরে দুই দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষস্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং মতবিনিময় করবেন সেনাপ্রধান। পাশাপাশি, উভয় দেশের বিভিন্ন কৌশলগত ও সামরিক স্থাপনাও পরিদর্শন করার কথা রয়েছে তাঁর।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ