মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২২ নভেম্বর): দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর আয়োজন করা হবে।
রবিবার (২২ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর নেওয়া হবে। এ সংক্রান্ত আনুষ্ঠানিক ভর্তি বিজ্ঞপ্তি আগামী দু-এক দিনের মধ্যেই প্রকাশ করা হতে পারে।
মনোয়ারুল হক/
