প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১০ আগস্ট) : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তাঁর দফতরে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সোমবার অনুষ্ঠিত এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এই তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান এবং হাইকমিশনার ঢাকায় তাঁর দায়িত্ব পালনের শেষ দুই মাসের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। আলোচনায় বাংলাদেশ আশা প্রকাশ করে যে, ভারত সরকার শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়াটি ত্বরান্বিত করবে। একই সঙ্গে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্তদের ফিরিয়ে দেওয়ার বিষয়েও ভারতীয় পক্ষের কাছে অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়। এ ছাড়া, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় ও এগিয়ে নিতে অনুকূল পরিবেশ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

এ সময় অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ