জুলাই আন্দোলনে পলককে ইন্টারনেট স্লো করার নির্দেশ দেন ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৯ আগস্ট) : জুলাই আন্দোলন দমনের সময় তথ্যপ্রবাহ আটকে রাখতে তৎকালীন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ২০২৪ সালের ১৬ জুলাই টেলিফোনে পলককে এই নির্দেশ দেওয়া হয় বলে জানা গেছে।

রবিবার (৯ আগস্ট) জুলাই হত্যা মামলার অন্যতম প্রমাণ হিসেবে এই কল রেকর্ডটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন টিম।

প্রসিকিউশন জানায়, ওবায়দুল কাদেরের নির্দেশ পাওয়ার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন সাপেক্ষে প্রথমে ইন্টারনেট সেবা ধীর এবং পরবর্তীতে তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।

ওবায়দুল কাদের, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতাসহ মোট সাতটি অভিযুক্ত পক্ষের বিরুদ্ধে চলমান মামলার অংশ হিসেবে ট্রাইব্যুনালে এই কল রেকর্ড ও সংশ্লিষ্ট প্রমাণাদি উপস্থাপন করা হয়।

তদন্তকারী সংস্থার তথ্য অনুযায়ী, আন্দোলন দমনের সময় মারণাস্ত্রের পাশাপাশি হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হয়েছিল। এসব ঘটনার ছবি বা তথ্য যেন বাইরে ছড়িয়ে পড়তে না পারে, সেজন্যই ইন্টারনেট বন্ধের কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছিল।

প্রাসঙ্গিক ফরেনসিক ল্যাবে কল রেকর্ডটির সত্যতা শতভাগ যাচাইয়ের পরেই তা আইনি প্রক্রিয়া ও তথ্য-প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ