দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৮ জুন) : প্রতিরক্ষা সহযোগিতা ও পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে ৫ দিনের এক সরকারি সফরে ইউরোপের দুই দেশ চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ রোববার (২৮ জুন) তিনি এই সফরের উদ্দেশ্যে রওনা হন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

আইএসপিআর জানায়, সফরকালীন সময়ে সেনাবাহিনী প্রধান দেশ দুটির প্রতিরক্ষা খাতের উচ্চপদস্থ ও গুরুত্বপূর্ণ সামরিক-বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এই উচ্চপর্যায়ের বৈঠকগুলোতে মূলত দুই দেশের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক উন্নয়ন, কৌশলগত সহযোগিতা এবং প্রতিরক্ষা খাতের পারস্পরিক অংশীদারিত্ব বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা হবে। পাঁচ দিনের এই সফর শেষে সেনাপ্রধানের দেশে ফেরার কথা রয়েছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ