গুজবে কান না দিয়ে তথ্য যাচাই করে সংবাদ পরিবেশন করুন : তথ্য সচিব

বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (২৮ জুন) : অপতথ্য ও গুজবে ফেইসবুক সয়লাব হয়ে গেছে। এমন মন্তব্য করে প্রকৃত তথ্য যাচাই বাছাই করে সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বিএসআরএফ আয়োজিত ফল উৎসবের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সচিবালয়ে কর্মরত নারী সাংবাদিকদের জন্য কর্মপরিবেশ যাতে আরও সুন্দর হয় তা নিশ্চিতে পদক্ষেপ নেয়ার কথা উল্লেখ করে গণমাধ্যম কেন্দ্রটি দ্রুত সংস্কারের তাগিদ দেন তথ্য সচিব।

অনুষ্ঠানে অ্যাক্রিডিটেশন কাউন্সিল বা বোর্ডে একজন সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের প্রতিনিধি রাখার দাবি জানানো হয়। অনুষ্ঠানে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জনসংযোগ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ