ময়মনসিংহের পথে প্রধানমন্ত্রী, নজরুল জয়ন্তীর উদ্বোধন ও খাল খননসহ ব্যস্ত কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৩ মে) : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন এবং একটি স্থানীয় খাল পুনঃখনন কর্মসূচিতে অংশ নিতে ময়মনসিংহের ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার (২৩ মে) বেলা ১১টার দিকে রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সড়কপথে তিনি সফরসঙ্গীদের নিয়ে ময়মনসিংহের উদ্দেশে রওনা হন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর দিনব্যাপী সফরের সময়সূচি ও কর্মসূচিগুলো নিচে তুলে ধরা হলো:

  • দুপুর: ত্রিশালে পৌঁছানোর পর বালর ইউনিয়নের ‘ধরার খাল’ পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সরকারপ্রধান।
  • দুপুর ২:০০ টা: ত্রিশালের নজরুল ডাকবাংলোতে কিছু সময় যাত্রাবিরতি ও বিশ্রাম নেবেন।
  • বিকেল ৩:০০ টা: ত্রিশালের ঐতিহ্যবাহী নজরুল মঞ্চে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত মূল জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন এবং তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন ঘোষণা করবেন।
  • বিকেল ৫:০০ টা: ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির যৌথ সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

দলীয় সাংগঠনিক সভা শেষে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথেই আবার ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমেই তাঁর দিনব্যাপী ময়মনসিংহ সফরের সমাপ্তি ঘটবে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ