উন্নত প্রযুক্তির গাড়ির কার্যকারিতা ও গতিশীলতা যাচাই করতে প্রধানমন্ত্রী নিজেই চালালেন
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৩ মে) : রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত নিজ কার্যালয়ে আয়োজিত একটি আধুনিক স্পোর্টস কার এবং ইলেকট্রিক ভেহিকল (ইভি) প্রদর্শনী পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার (২৩ মে) সকালে তিনি এই প্রদর্শনীটি ঘুরে দেখেন। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী আধুনিক প্রযুক্তিতে তৈরি বিভিন্ন মডেলের পরিবেশবান্ধব ও দ্রুতগতির যানবাহনগুলো ঘুরে ঘুরে দেখেন এবং গাড়িগুলোর কারিগরি দিক নিয়ে উপস্থিত সংশ্লিষ্ট প্রতিনিধিদের সাথে কথা বলেন।
আয়োজনটিতে প্রদর্শিত বেশ কিছু অত্যাধুনিক গাড়ির কার্যকারিতা ও গতিশীলতা যাচাই করতে প্রধানমন্ত্রী নিজেই কার্যালয়ের অভ্যন্তরে সেগুলো চালিয়ে (ড্রাইভ করে) দেখেন।
মনোয়ারুল হক/
