মাগুরা শ্রীপুরে আগুনে পুরে সহায়সম্বলহীন হলেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর), এবিসিনিউজবিডি, (৫ এপ্রিল) : গতকাল  শনিবার আনুমানিক দুপুর  ২.৩০ মিনিটে মাগুরা জেলার শ্রীপুর থানার ,সব্দালপুর ইউনিয়নের নোহাটা গ্রামের বাসিন্দা ইউসুফ শরীফ এর বসত বাড়ির রান্না ঘরের চুলার আগুনে ১ টি টিন শেড রান্নাঘর, ১ টি টিনশেড বসতঘর এবং ১টি গোয়াল ঘরে আগুন লেগে যায়। পাশাপাশি ঘর হওয়াতে দ্রুত সময়ের মধ্যে আগুনের লেলিহান শিখা বিস্তার লাভ করলে তার বড় ভাই কিবরিয়া শরীফ এর একটি রান্নাঘর ও একটি গোয়াল ঘরে আগুন লেগে যায় এবং তার পিতা গোলাম কাদের শরীফ এর একটি রান্নাঘর একটি গোয়ালঘর ও বসত ঘরের আংশিক আগুনে পুড়ে যায় ।

স্থানীয় লোকজন দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরবর্তীতে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিভাতে সক্ষম হন। উক্ত আগুন লাগার ঘটনায় ইউসুফ শরীফ (৩০) পিং-গোলাম কাদের শরীফ এর  ১)একটি টিনশেড রান্নাঘর। ২) একটি টিনশেড বসতঘর এবং ৩)  গোয়াল ঘর  আগুনে পুড়ে ও একটি গরু আগুনে দগ্ধ হয়ে মারা যায় সর্বমোট  ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৫,৫০০০০ টাকা,২নং ভিকটিম-কিবরিয়া (৩৯)  আগুন লাগার ঘটনায় ১টি গোয়ালঘর ও ১টি রান্নাঘর আগুনে পুড়ে যায় সর্বমোট ক্ষতির পরিমাণ ৫০ থেকে ৬০ হাজার টাকা,৩নং ভিকটিম, গোলাম কাদের পিং হাশেম শরীফ এর ১টি গোয়ালঘর এবং ১টি রান্নাঘর ও বসত ঘরের আংশিক পুড়ে যায় ক্ষয়ক্ষতির পরিমাণ ৮০ থেকে ৯০ হাজার টাকা ।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ