সংসদ সচিবালয় কমিশন গঠন

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৫ এপ্রিল) : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে চেয়ারম্যান করে পাঁচ সদস্যের সংসদ সচিবালয় কমিশন গঠন করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

স্পিকারের আদেশক্রমে সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪-এর ধারা ৭ অনুযায়ী এই কমিশন গঠন করা হয়েছে।

কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। কমিশনের অন্যান্য সদস্যরা হলে্প্রন, ধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সংসদ সচিবালয় কমিশন মূলত জাতীয় সংসদ সচিবালয়ের প্রশাসনিক কার্যক্রম তদারকি, নীতিগত সিদ্ধান্ত গ্রহণ এবং সচিবালয়ের বিভিন্ন কার্যক্রমে দিকনির্দেশনা দেওয়ার দায়িত্ব পালন করে থাকে।

এর আগে গত ২ এপ্রিল স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে কমিশন গঠনের বিষয়টি চূড়ান্ত করা হয়। কমিশন গঠনের ফলে সংসদ সচিবালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ