কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৪ এপ্রিল) : ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস।

শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টা ১১ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

পরে দুপুর ১টা ১৬ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথমে তিনটি ও পরে আরও চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এই সাতটি ইউনিটের প্রায় এক ঘণ্টা ২০ মিনিটের চেষ্টায় বিকেল ২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিইউটি অফিসার রোজিনা আক্তার বলেন, আজ দুপুর ১টা ১৩ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে কদমতলীতে একটি গ্যাসলাইটার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের ৩টি ইউনিট আগুুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ