বিসিবি পরিচালক ইয়াসির ফয়সাল আশিকের পদত্যাগ
ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২ এপ্রিল) : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটায় পরিচালক হয়েছিলেন তিনি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
ইয়াসির বলেন, ‘হ্যাঁ, পরিচালকের (বিসিবি) পদ ত্যাগ করেছি। আজকে সকালেই পদত্যাগ পত্র জমা দিয়েছি। তবে আর কেউ করেছে কি না, জানা নেই।’
পদত্যাগের কারণ জানতে চাইলে ইয়াসির বলেন, ‘ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত, এর বাইরে অন্য কিছু না।’
গত কয়েক সপ্তাহে বিসিবির একাধিক পরিচালক পদত্যাগ করেছেন। ইয়াসিরের পদত্যাগের মধ্য দিয়ে সেই তালিকা আরও দীর্ঘ হলো। বিসিবিতে থাকাকালে তিনি লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মনোয়ারুল হক/
