খাল খনন কর্মসূচীর উদ্বোধনে দিনাজপুরের কাহারোলে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক (দিনাজপুর), এবিসিনিউজবিডি, (১৬ মার্চ) : দেশব্যাপী খাল খনন কর্মসূচীর উদ্বোধন উপলক্ষ্যে দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি আজ (সোমবার) সেখানে সাহাপাড়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। এর মধ্য দিয়ে দেশজুড়ে ‘নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচীর বাস্তবায়ন শুরু হবে।

সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, সেচব্যবস্থার উন্নয়ন এবং কৃষি উৎপাদন বাড়াতে সহায়ক হবে।

এর আগে, সকালে প্রধানমন্ত্রী বিমানযোগে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। পরে সেখান থেকে সড়কপথে দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়ায় অনুষ্ঠানস্থলে যান।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ