ছেলে-নববধূকে নিয়ে বাড়ি ফেরা হলো না, বাগেরহাটে সড়কে ঝরল ১৩ প্রাণ 

নিজস্ব প্রতিবেদক (বাগেরহাট), এবিসিনিউজবিডি, (১২ মার্চ) : বাগেরহাটের রামপালের খুলনা-মোংলা মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত হয়েছেন ১৩ জন। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী।

নিহতদের মধ্য মোংলা পৌর বিএনপি নেতা আবদুর রাজ্জাক ও তার ছেলে ও পুত্রবধূ, মেয়েসহ ৮ জন। ছেলের বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বেলাই ব্রিজ এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ জনের মধ্যে মোংলা পৌর বিএনপির নেতা আবদুর রাজ্জাক ও তার স্বজনেরা রয়েছেন।

নিহত অন্যরা হলেন আব্দুর রাজ্জাকের ছেলে, মেয়ে, পুত্রবধূ, নাতি, নাতনি ও অন্যান্য স্বজন। এছাড়া তাদের গাড়ির চালকও নিহত হয়েছেন।

আবদুর রাজ্জাক মোংলা পৌর বিএনপির ৮নং ওয়ার্ড শাখার সভাপতির দায়িত্বে ছিলেন।

এ ঘটনায় শোক জানিয়েছেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

মোংলা পোর্ট পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম রাতে বলেন, ‘ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক তার ছেলে সাব্বিরকে খুলনা জেলার কয়রা উপজেলাতে বিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার সকালে তিনি তার পরিবারের ৭ জন ও কয়েকজন আত্মীয়কে নিয়ে একটি মাইক্রোবাসে কয়রা যান। সেখান থেকে ফেরার পথে বিকেলে এই দুর্ঘটনা ঘটে বলে জেনেছি।’

বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম শোক বার্তায় বলেন, ‘বিএনপি নেতা আব্দুর রাজ্জাক ও তার পরিবারের সাত সদস্যের অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।’

এদিকে একসঙ্গে একই পরিবারের এতজনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। শোকস্তব্ধ স্বজন ও প্রতিবেশিরা।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বাগেরহাটের রামপাল উপজেলায় খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। নৌবাহিনীর বাসটি মোংলা থেকে ছেড়ে এসেছিল। আর মাইক্রোবাসটি খুলনা থেকে মোংলায় যাচ্ছিল। বেলাই ব্রিজের কাছে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ