মা-বাবার সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৮ ফেব্রুয়ারি) : বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মা-বাবার সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। এ সময় মন্ত্রিপরিষদের সদস্যরাও সঙ্গে ছিলেন।

এর আগে বুধবার বেলার ১১টার সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নির্ধারিত সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যরা বুধবার শুরুতে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। এরপর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানোর পাশাপাশি জিয়ারত করেন।

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ