মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৬ ফেব্রুয়ারি) : মহান মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর (অব.) ৪২তম মৃত্যুবার্ষিকী বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক যথাযথ মর্যাদার সাথে পালিত হয়েছে।

সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল মো. আলীমুল আমীন, এসইউপি, এনডিসি, পিএসসি, এমফিল যথাযথ সামরিক মর্যাদায় সিলেটে জেনারেল এম এ জি ওসমানীর (অব.) সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পন করেন।

এসময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনারের মাধ্যমে সম্মান প্রদর্শন করে। পরিশেষে তাঁর রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে সিলেট এরিয়ার সকল ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, সামরিক বাহিনীর অন্যান্য পদবির সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ