বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২০ আগস্ট): বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির গঠনতন্ত্রের ৭-এর খ (৬) ধারা অনুযায়ী স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সম্প্রতি রাষ্ট্রপতি প্রার্থী হতে বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর থেকে দলের মহাসচিব পদটি শূন্য ছিল।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ