আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২০ আগস্ট): সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের কৃতি সন্তান হাফেজ নুরুদ্দিন জাকারিয়া।

এবারের প্রতিযোগিতার ১৫ পারা হিফজ, শুদ্ধ তিলাওয়াত ও তাজবিদ ভিত্তিক চতুর্থ শাখায় অংশ নেন তিনি। কঠোর মূল্যায়ন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ সফলভাবে অতিক্রম করে বিশ্বমঞ্চে এই অনন্য কীর্তি গড়েন জাকারিয়া।

পবিত্র মসজিদুল হারামে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সেরা ৫০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সৌদি বাদশাহ সালমানের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মক্কা অঞ্চলের উপগভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আবদুল আজিজ।

নিজের অনুভূতি প্রকাশ করে হাফেজ জাকারিয়া জানান, কোরআনের বরকতেই তিনি একটি সাধারণ গ্রাম থেকে পবিত্র মক্কা নগরীর মসজিদুল হারামে পৌঁছাতে পেরেছেন। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় অংশ নেওয়া তাঁর জীবনের অন্যতম সেরা অর্জন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ