আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকিতে ১২ পুলিশ কর্মকর্তা সংযুক্ত

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৩ নভেম্বর): ঢাকা রেঞ্জের অধীনস্থ জেলাগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, তদারকি ও জরুরি সমন্বয় কার্যক্রম আরও গতিশীল করতে ১২ জন পুলিশ কর্মকর্তাকে দুই মাসের জন্য সংযুক্ত করা হয়েছে। সংযুক্ত হওয়া এই কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদমর্যাদার আটজন এবং সহকারী পুলিশ সুপার পদমর্যাদার চারজন রয়েছেন।

রোববার পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ বিষয়ে দুটি আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়। পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান। আজ সোমবার প্রজ্ঞাপন দুটি প্রকাশ করা হয়।

জারি করা প্রজ্ঞাপন অনুসারে, সংযুক্ত হওয়া আট অতিরিক্ত পুলিশ সুপার ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার হলেন— ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. রোকনুজ্জামান সরকার, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী, মোহাম্মদ শাহ ইমরান, মো. মেহেদী হাসান, এস এম আল-বেরুনী, এ বি এম মুজাহিদুল ইসলাম ও মো. আতিকুর রহমান এবং চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সোহেল রানা।

বাকি চার কর্মকর্তা হলেন— পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার মো. মোকছেদুল মমিন, পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার মো. আবু সিয়াম ও মো. মাকসুদুল হাসান এবং গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সহকারী পুলিশ সুপার সালাউদ্দিন শাকিল।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, তদারকি ও প্রয়োজনীয় সমন্বয় কার্যক্রম জোরদার করার লক্ষ্যে তাদের আগামী দুই মাসের জন্য রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। বদলিকৃত এসব কর্মকর্তাকে আগামী ২৩ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ