রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৮ আগস্ট): প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ‘রাজস্ব সম্মেলন-২০২৬’ এ যোগ দিয়েছেন।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সম্মেলনে যোগ দেন তিনি।
সরকারের অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এই গুরুত্বপূর্ণ সম্মেলনের আয়োজন করেছে।
সম্মেলনে দেশের অর্থনীতির টেকসই উন্নয়ন নিশ্চিত করতে রাজস্ব আহরণ বৃদ্ধি, কর ব্যবস্থাপনা আরও গতিশীল ও কার্যকর করা এবং অভ্যন্তরীণ সম্পদ বাড়ানোর বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। এছাড়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সরাসরি অংশগ্রহণ করে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করার সুযোগ পাচ্ছেন।
মঞ্চে উপস্থিত আছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
মনোয়ারুল হক/
