সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৭ নভেম্বর): ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) নিকট হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাতটার দিকে রাজধানীর গুলশান-বারিধারা এলাকা থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১) তাকে আটক করে।

এসআরবি সূত্রে জানা গেছে, আটকের পর সাঈদ খোকনকে ডিবির হেফাজতে পাঠানো হয়েছে।

তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে। এর মধ্যে গত ২০২৫ সালের ১৩ নভেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে ৫৪ কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে মামলার অনুমোদন দেয়। উক্ত মামলায় সাঈদ খোকন ছাড়াও তার বোন শাহানা হানিফ এবং একজন কর্মীকে আসামি করা হয়েছে।

এর পূর্বে একই বছরের ১০ ফেব্রুয়ারি আদালত সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন ৭৯টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন। পাশাপাশি ঢাকা-৬ আসনের সাবেক এই সংসদ সদস্য এবং তার মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ ও ভাই জাবেদ আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন আদালত।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ