রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সভা আজ 

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১১ আগস্ট) : আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আজ জাতীয় সংসদ ভবনে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জাতীয় সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, বেলা ১১টায় শুরু হওয়া এই সভায় সভাপতিত্ব করবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

এর আগে গত ৬ আগস্ট নির্বাচন কমিশন (ইসি) দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের এই আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিলের কার্যতালিকা অনুযায়ী, আগামী ১৩ আগস্ট পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিতে পারবেন এবং ১৬ আগস্ট তা যাচাই-বাছাই করা হবে। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত।

সব প্রক্রিয়া শেষে আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশনকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ