মিথ্যা তথ্য ছড়ানোর বিরুদ্ধে কঠোর অবস্থানে শিক্ষা মন্ত্রনালয় 

বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (৯ আগস্ট) : দেশের শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বচনের মধ্য দিয়ে যাত্রা শুরু করা নতুন সরকার। ১৭ বছরে ভেঙ্গে পড়া শিক্ষা ব্যবস্থাকে মাত্র ৫ মাসের সরকার রাতারাতি পরিবর্তন করে ফেলবে, এমন প্রত্যাশায় আক্রোশের কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছে শিক্ষা মন্ত্রনালয়। চালানো হচ্ছে মিথ্যা নানা প্রভাগান্ডও। সরকারের ভেতরে এ নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এসবের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।

নতুন সরকারে শুরু থেকেই সরকার নানা ধরনের প্রতিকুলতা, প্রোপাগান্ডা, ষড়যন্ত্রের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছে বিএনপির নেতৃত্বাধীন সরকারের শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একটি সূত্র জানানয়, বেসরকারি কলেজ সমূহে শিক্ষক নিয়োগের বিদ্যমান নিয়ম হলো ‘নিবন্ধন পরীক্ষার মাধ্যমে বেসরকারি শিক্ষক নিয়োগের সিলেকশন করবে এনটিআরসি। এই নিয়ম বহাল রয়েছে। নিয়ম পরিবর্তনে সভা আহবান করে সিদ্ধান্ত নেয়ার বিধান রয়েছে। শিক্ষা মন্ত্রনালয় এমন কোন সিদ্ধান্ত গ্রহণ-তো দূরের কথা, এ বিষয়ে কোন সভাই আহবান করেনি। অথচ সামাজিক যোগযোগ মাধ্যমে কিছু ব্যক্তি এ নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে জনগন ও শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে যা, সাইবার সিকিউরিটি আইনে করা অপরাধ। এ সংক্রান্ত পোস্ট, শেয়ার সহ যাবতীয় কর্মকান্ড ফৌজদারি অপরাধ। এমন অপরাধে জড়িতদের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয় কঠোর আইনগত পদক্ষেপ নিতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ