সেনাপ্রধানের দক্ষিণ সুদান ও আবেই সফর শুরু

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৯ আগস্ট) : পাঁচ দিনের সরকারি সফরে দক্ষিণ সুদান ও আবেইয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, শনিবার (৮ আগস্ট) তিনি ঢাকা ছেড়ে যান।

আইএসপিআর জানিয়েছে, এই সফরে সেনাপ্রধান দক্ষিণ সুদান ও আবেইয়ে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি কন্টিনজেন্টগুলো ঘুরে দেখবেন। সেখানে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে তাদের সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেওয়ার কথা রয়েছে তাঁর।

পাশাপাশি, দক্ষিণ সুদান ও আবেইয়ের স্থানীয় সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় মতবিনিময় করবেন সেনাপ্রধান।

বিশ্বব্যাপী জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবিচল ও গুরুত্বপূর্ণ অবদানের পরিপ্রেক্ষিতে সেনাপ্রধানের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সফর শেষে আগামী ১২ আগস্ট তাঁর দেশে ফিরে আসার কথা রয়েছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ