স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর নতুন দায়িত্ব

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৯ আগস্ট) : ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রীকে এই কমিটির সভাপতি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির মূল দায়িত্ব হবে উক্ত প্রতিবেদনটি গভীরভাবে পর্যালোচনা করে এটি বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশমালা তৈরি করা। এছাড়া প্রয়োজনে কমিটি সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ বা অন্য কোনো ব্যক্তিকে নিজেদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে।

এই কমিটিতে স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের গুরুত্বপূর্ণ ছয়জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে সদস্য হিসেবে রাখা হয়েছে। কমিটির সদস্যরা হলেন— স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, এমপি।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ