দুই বাংলার গণ্ডি পেরিয়ে এবার দক্ষিণী সিনেমায় পা রাখছেন মধুমিতা সরকার

বিনোদন ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৫ আগস্ট) : বিনোদনের পর্দায় নিজের সাফল্যের ধারা বজায় রেখে এবার দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতেও অভিষেক হতে চলেছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার।

কিছুদিন আগেই পরিচালক এমডি ইকবালের ‘গুলশানের চামেলী’ সিনেমার মাধ্যমে ঢালিউডে নাম লেখানোর ঘোষণা দিয়ে দারুণ আলোচনায় আসেন এই অভিনেত্রী। বর্তমানে নিজের প্রথম বাংলাদেশি এই সিনেমার শুটিংয়ের কাজে ঢাকায় অবস্থান করছেন তিনি।

টালিউড ও ছোটপর্দার জনপ্রিয় মুখ মধুমিতা এবার দুই বাংলার সীমানা পেরিয়ে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতেও ডানা মেলতে চলেছেন। ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে তার অভিনীত নতুন তেলেগু সিনেমা ‘মায়া লেডি’-র টিজার। রোমান্টিক ও সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন ‘বাহুবলী’ খ্যাত অভিনেতা রাকেশ ভারে। প্রশঙ্করের পরিচালনায় নির্মিত টানটান উত্তেজনা, অ্যাকশন এবং রোমান্সে ভরপুর এই সিনেমাটি চলতি বছরের বর্ষা মৌসুমেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

‘বোঝেনা সে বোঝেনা’ কিংবা ‘কুসুম দোলা’র মতো জনপ্রিয় ছোটপর্দার ধারাবাহিক দিয়ে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে সিনেমা ও ওয়েব সিরিজে একের পর এক ভিন্নধর্মী কাজের মাধ্যমে দর্শকের মন জয় করেছেন মধুমিতা। এখন ঢালিউড প্রজেক্টের পাশাপাশি দক্ষিণী অ্যাকশন থ্রিলারে তার এই নতুন পথচলা নিয়ে দুই বাংলার দর্শকদের মাঝে আগ্রহের কমতি নেই।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ