৩১ হাজার প্রতিষ্ঠানের তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (৩ আগস্ট) : ইউরোপের ছোট ও সমৃদ্ধশালী দেশ লিটেনস্টাইনের সরকারি ডাটাবেজে সাইবার হামলার ঘটনা ঘটেছে। দেশটির ‘রেজিস্টার অব বেনিফিশিয়াল ওনার্স’-এ অবৈধভাবে প্রবেশ করে প্রায় ৩১ হাজার ব্যবসাপ্রতিষ্ঠান ও ট্রাস্টের মালিকানা সংক্রান্ত গোপনীয় তথ্য কপি করে নিয়ে গেছে অজ্ঞাত হ্যাকাররা।

রোববার (২ আগস্ট) রাতে লিটেনস্টাইন সরকার এক অফিসিয়াল বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রাথমিক তদন্ত বলছে, গত ২৯ থেকে ৩০ জুলাইয়ের মধ্যবর্তী সময়ে এই সাইবার অনুপ্রবেশ ঘটে। সিস্টেমে অস্বাভাবিক কার্যক্রম লক্ষ করার সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষ দ্রুত আক্রান্ত সার্ভারটি বন্ধ করে দেয়। তবে স্বস্তির বিষয় হলো, এখন পর্যন্ত হ্যাকাররা ডাটাবেজের মূল তথ্যে কোনো পরিবর্তন বা তা মুছে ফেলেছে—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। করপোরেট ট্যাক্সের নানা সুবিধার কারণে বিশ্বজুড়ে পরিচিত এই দেশটির এমন বড় ধরনের তথ্য চুরির ঘটনায় তাৎক্ষণিকভাবে নড়েচড়ে বসেছে প্রশাসন।

পরিস্থিতি সামাল দিতে এবং সম্ভাব্য ঝুঁকি এড়াতে দেশটির প্রধানমন্ত্রী ব্রিগিট হাস ও বিচারমন্ত্রী ইমানুয়েল শেডলারের যৌথ নেতৃত্বে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের সংকট মোকাবিলা টাস্কফোর্স গঠন করা হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান এই সাইবার হামলার শিকার হয়েছে, তাদের দ্রুত ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক যোগাযোগ মাধ্যমগুলোর মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করার কাজ গুরুত্বের সঙ্গে চলছে।সূত্ররয়টার্স

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ