চক্ষু স্বাস্থ্যসেবার উন্নয়নে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি প্রধানের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৬ জুলাই) : বাংলাদেশে অন্ধত্ব প্রতিরোধ ও চক্ষু চিকিৎসা খাতের আধুনিকায়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেস (আইএপিবি)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড।
আজ সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব শাহাদাৎ হোসেন স্বাধীন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকে দেশের চক্ষু স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, দৃষ্টিপ্রতিবন্ধিতা কমিয়ে আনা এবং কার্যকর অন্ধত্ব দূরীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। পরে সচিবালয়ে আয়োজিত এক যৌথ সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং আইএপিবি-এর প্রধান নির্বাহী দ্বিপাক্ষিক আলোচনার নানা দিক ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
মনোয়ারুল হক/
