ওয়াশিংটন-ঢাকার মধ্যে বাণিজ্য, বিনিয়োগে ও বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৯ মে) : ওয়াশিংটন-ঢাকার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও বিভিন্ন খাতে সহযোগিতা আরও বাড়ছে বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে। পারস্পরিক ব‍্যবসা-বাণিজ্য থেকে শুরু করে সর্বক্ষেত্রে সম্পর্ক ক্রমশ জোরদার হচ্ছে।

ওয়াশিংটনে স্থানীয় সময় সোমবার (১৮ মে) থিংক ট্যাংক ‘আটলান্টিক কাউন্সিল’ আয়োজিত একটি গোলটেবিল বৈঠকে শামা ওবায়েদ এসব কথা জানান।

অনুষ্ঠানের শুরুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নিরপেক্ষ সুষ্ঠু ও সর্বমহলে গ্রহণযোগ্য একটি নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে। দীর্ঘ বছর পর বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনার দায়িত্বে পেয়েছে।

‘সবার আগে বাংলাদেশ’ বলতে আসলে আপনারা কী বোঝাচ্ছেন, এই প্রশ্নের উত্তরে শামা ওবায়েদ বলেন, বিএনপি সরকার তথা প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ পরিচালনার নীতি খুব পরিষ্কার। যে কোনো কিছুতে প্রথমে এবং সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বাংলাদেশ, বাংলাদেশের মানুষের স্বার্থ। বাংলাদেশের মানুষের কাছে এমন প্রতিশ্রুতি দিয়ে বিএনপি বিজয়ী হয়েছে। এই অবস্থান থেকে বিএনপি সরকার কখনও সরে যাবে না।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ