দেশের টেস্ট ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন মুশফিক
ক্রীড়া ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৮ মে) : মুশফিকুর রহিম বাংলাদেশের টেস্ট ক্রিকেটে গড়লেন নতুন ইতিহাস। আজ (১৮ মে) পাকিস্তানের বিপক্ষে দেশের হয়ে সর্বাধিক টেস্ট সেঞ্চুরির রেকর্ড নিজের করে নিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনে ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিক। তিনি ছাড়িয়ে গেছেন মুমিনুল হককে, যার টেস্ট সেঞ্চুরির সংখ্যা ১৩। দীর্ঘদিন ধরে বাংলাদেশের ব্যাটিংয়ের অন্যতম ভরসা হয়ে থাকা মুশফিক এখন দেশের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহকও। ১০২ ম্যাচে তার সংগ্রহ ৬ হাজার ৭০০-এর বেশি রান।
অভিজ্ঞ এই উইকেটকিপার-ব্যাটারের ধারাবাহিকতা ও লড়াকু মানসিকতা বাংলাদেশের টেস্ট ক্রিকেটে তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। দেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল ব্যাটার হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করলেন মুশফিক।
মনোয়ারুল হক/
