জ্বালানি ও সম্পদ ব্যবহারে সাশ্রয়ী জাতীয় উদ্যোগের আহ্বান ইরানি প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (১০ মে) : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশজুড়ে জ্বালানি ও সম্পদ ব্যবহারে সাশ্রয়ী সংস্কৃতি গড়ে তুলতে জাতীয় পর্যায়ে জনসম্পৃক্ত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার (৯ মে) জ্বালানি, তেল ও শিল্প খাতের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে তিনি বিদ্যুৎ ও গ্যাসের ব্যবহার কমানো এবং সম্পদের সর্বোত্তম ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

পেজেশকিয়ান বলেন, সরকারের লক্ষ্য শুধু প্রযুক্তিগত প্রকল্প বাস্তবায়ন নয়, বরং জনগণের মধ্যে সাশ্রয়ী ব্যবহার ও সম্পদ সংরক্ষণের সংস্কৃতি তৈরি করা। তিনি জানান, বিভিন্ন পেশাজীবী সংগঠন ও খাতভিত্তিক প্রতিষ্ঠান নিজেদের ক্ষেত্রেই জ্বালানি ব্যবহার কমানো, যন্ত্রপাতির আধুনিকায়ন এবং পানি ব্যবস্থাপনায় ভূমিকা রাখতে পারে।

ইরানি প্রেসিডেন্টের মতে, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও গণপরিবহন ব্যবহারে সচেতনতা বাড়লে ভবিষ্যতের অর্থনৈতিক ও সামাজিক চাপ মোকাবিলায় দেশ আরও সক্ষম হবে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ