নৌবাহিনীর জন্য সিটিমেড-এর নেভাল অফিসার্স হাউজিং

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৫ এপ্রিল) : দেশের আবাসন খাতে এক নতুন অধ্যায়ের সূচনা করল সিটিমেড রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড-এর ‘পূর্বাচল ভ্যালী’প্রকল্প। বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তাদের জন্য পূর্বাচল কাঞ্চন ব্রিজ সংলগ্ন ১৮০ ফিট এশিয়ান হাইওয়ের উপর অবস্থিত এই প্রকল্পটি ২৫ এপ্রিল শনিবার আনুষ্ঠানিক উদ্বোধনের পর হস্তান্তর করা হয়। প্রকল্পের উন্নয়ন কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে নেয়ার পাশাপাশি নির্ধারিত সময়সীমার মধ্যেই সকল গ্রাহকের প্লট হস্তান্তরের বিষয়ে পূর্বাচল ভ্যালী অঙ্গীকার ব্যক্ত করেছে।

বাংলাদেশ নৌবাহিনী ইতোমধ্যে পূর্বাচল ভ্যালী প্রকল্প হতে তাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য প্রায় ১০০০ (এক হাজার) প্লট ক্রয় করেছে, যা পূর্বাচল ভ্যালীর প্রতি তাদের গভীর আস্থা ও দৃঢ় বিশ্বাসের সুস্পষ্ট প্রতিফলন বলে মনে করেন সিটিমেড রিয়েল-এস্টেটের ‘পূর্বাচল ভ্যালী’ কর্তপক্ষ।

প্রকল্পে সামরিক ও বেসামরিক উভয় শ্রেণির নাগরিকদের জন্য নিরাপদ, সুশৃঙ্খল ও উন্নত জীবনযাপনের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। প্রকল্পে রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর স্বনামধন্য বাংলাদেশ নেভি স্কুল অ্যান্ড কলেজ, এংকোরেজ স্কুল অ্যান্ড কলেজ, দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্স, সুইমিং পুল, খেলার মাঠ, সুপার শপ এবং নান্দনিক লেক।

এছাড়াও প্রকল্পের ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে পূর্বাচল ভ্যালীতে গড়ে তোলা হচ্ছে একটি আধুনিক বিশ্ববিদ্যালয়, জেনারেল হাসপাতাল, আন্তর্জাতিক মানের পাঁচ তারকা হোটেল, কনভেনশন সেন্টার, শপিং মল, ফুড কোর্ট, বোট ক্লাব, এমিউজমেন্ট পার্ক, জিমনেশিয়াম, ক্লাব হাউজসহ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান।

প্রকল্পের বাসিন্দাদের জন্য নিশ্চিত করা হয়েছে আধুনিক স্মার্ট সিকিউরিটি সিস্টেম, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বিশুদ্ধ পানি ব্যবস্থা এবং অভ্যন্তরীণ চলাচলের জন্য পরিবেশবান্ধব ইলেকট্রিক ভেহিকেল সুবিধা। সর্বোপরি, আধুনিক ও আরামদায়ক জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সকল নাগরিক সুবিধার সমন্বয়ে গড়ে উঠছে পূর্বাচল ভ্যালী।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ