দেশের বর্তমান রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলার
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৬ এপ্রিল) : বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ হাজার ৪৩০ দশমিক ৭ মিলিয়ন বা ৩৪ দশমিক ৪৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৬ এপ্রিল পর্যন্ত দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৪৩০ দশমিক ৭ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ হাজার ৮১৩ দশমিক ৬০ মিলিয়ন মার্কিন ডলার।
এর আগে গত ২ এপ্রিল পর্যন্ত দেশের মোট রিজার্ভের পরিমাণ ছিল ৩৪ দশমিক ৪৩ বিলিয়ন মার্কিন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ২৯ দশমিক ৮১ বিলিয়ন ডলার।
মনোয়ারুল হক/
