সারা দেশে দোকান-শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ হবে: দোকান ব্যবসায়ী মালিক সমিতি

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২ এপ্রিল) : মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব দোকান ও শপিংমলগুলো রাত ৮টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী সংগঠনগুলো।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তি বলা হয়, সরকারের সঙ্গে সহযোগিতার লক্ষ্যে ঢাকা মহানগরসহ সারা দেশের দোকান, বাজার ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখা হবে।

এতে আরও বলা হয়, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, এতে বিদ্যুৎ ব্যবহার সাশ্রয় হবে এবং সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, হোটেল, ফার্মেসি ও জরুরি প্রয়োজনীয় সেবাসংক্রান্ত দোকানগুলো এ সিদ্ধান্তের আওতার বাইরে থাকবে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ