রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৮ ফেব্রুয়ারি) : চলতি ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে দেশে ১৮০ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২২ হাজার কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। একই সময়ে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৫৩ বিলিয়ন ডলার।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, চলতি ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৮০ কোটি ৭০ লাখ ডলার। এর মধ্যে শুধু ১৬ ফেব্রুয়ারি এসেছে ১৫ কোটি ২০ লাখ ডলার। যেখানে গত বছরের একই সময়ে দেশে ১৪৯ কোটি ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা।

তিনি আরও জানান, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাওয়ায় ব্যাংকগুলো থেকে ডলার কিনে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৫৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

বাংলাদেশ ব্যাংকে গতকাল মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুত বেড়ে হয়েছে ৩৪ দশমিক ৫৩ বিলিয়ন ডলার, যা আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম ৬ অনুযায়ী রিজার্ভ ২৯ দশমিক ৮৫ বিলিয়ন ডলার। ৭ ফেব্রুয়ারি রিজার্ভ ছিল ৩৪ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলার, যা তখন আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম ৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ