ইউপি নির্বাচনকে কেন্দ্র করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ইসির

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৫ নভেম্বর): আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করেন।

প্রকাশিত তথ্যমতে, দেশের বর্তমান মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জনে। চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তারাই কেবল এই নতুন তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।

এর পূর্ববর্তী তালিকা অনুসারে দেশে ভোটার ছিলেন ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। সে হিসেবে এবার নতুন করে ভোটার তালিকায় নাম উঠেছে ৪ লাখ ৫২ হাজার ১০৬ জনের।

এদিকে, পাঁচ ধাপে দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এরই মধ্যে মোট ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের তালিকাও প্রকাশ করা হয়েছে, যার প্রথম ধাপে এক হাজার ৪২টি ইউপিতে ভোটগ্রহণ চলবে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ